• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

স্বপ্নকথা ফাউন্ডেশনের উদ্যোগে ছিন্নমূল , অসহায়,ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

Lovelu / ১৮৬ Time View
Update : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ( নারায়ণগঞ্জ):

পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে স্বপ্নকথা ফাউন্ডেশন।

শুক্রবার রাজধানীর উত্তরা ৭ নং সেক্টর পার্ক এলাকায় বিকাল পাঁচ টার পর থেকে ৫” শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা শুরু হয়। রোজাদার নারী-পুরুষের হতে ইফতার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্যরা। শারীরিক প্রতিবন্ধী, রিকশাচালক, গৃহকর্মী, অসহায়, রাস্তায় বসবাস করা ছিন্নমূল মানুষ ও স্বল্প আয়ের মানুষের হাতে ইফতার তুলে দেন তারা।

ইফতার বিতরণের আগে স্বপ্নকথা যুব ও নারী কল্যাণ সংস্থার চেয়ারম্যান শামীমা আরা মুন্নী বলেন, আমরা এসএসসি ২০০০ ব্যাচ সহ সকল শ্রেনী পেশার মানুষদের নিয়ে কল্যাণমুখী কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে মানবকল্যাণে নিয়োজিত থাকতে চাই। আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি। সেই চেষ্টা থেকে আজ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতে এই ধরনের কাজ চলমান থাকবে।

সংগঠনটির সমাজ কল্যাণ সম্পাদক শেখ অহিদুল্লাহ বলেন, সমাজ ও মানবকল্যাণে আমরা নিজেদের বিলিয়ে দিতে চাই। আমাদের এই সংগঠনটি পর্যায়ক্রমে জাতীয়ভাবে অবদান রাখতে চাই। এমন আরো অনেক কাজ করার পরিকল্পনা আমাদের আছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল হালিম মিয়াজী,সাইফুল ইসলাম,আলমগীর হোসাইন ,কাউসার মিয়াজি,সাথী সাবিহা,মরিয়ম বেগম ,আশরাফুল ইসলাম জুয়েল,সালমা আক্তার রুনা ,রাজিয়া সুলতানা মিতু ,শাহিন আলম
আবু হানিফা ,এনামুল হক মোল্লা,মনির হোসেন রুবেল,আল আমিন ,কামাল আহমেদ রাসেল,রিমি ,সানি,আবিদা,মাহমুদা আফরিন,সুলতানা বীথি, সোনার বাংলা গ্রুপের এডমিন জাকির হোসেন প্রমুখ।

এতে আরও দুই শতাধিক বন্ধুমহল ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয়। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন শেখ অহিদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category