• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

সভাপতি মহসিন, সম্পাদক শিমুল, সাংগঠনিক হামজা

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

Lovelu / ৩৩৬ Time View
Update : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
পথ শিশু, পথবাসী এবং পরিবেশ বিষয়ক একটি সচেতনতামূলক সামাজিক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার ২৩-২৪ সালের কমিটির সভাপতি ডা. মনিরুজ্জামান মহসিন, সাধারণ সম্পাদক মোঃ শিমুল হাছান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজাকে নির্বাচিত করা হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা মজুমদার ও ভাইস চেয়ারম্যান গাজী আলিম আল রাজি যৌথ সাক্ষরিত প্রেস নোটে এবং চাঁদপুর জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহি সদস্য সাইফুল ইসলাম সিফাত-এর তত্ত্বাবধানে ৩৯ জন সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে চাঁদপুর জেলার সাবেক সাধারন সম্পাদক ডা. মনিরুজ্জামান মহসিনকে বর্তমান কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাবেক সভাপতি মো: শিমুল হাছানকে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এবং মোঃ রাফিউ হাসান হামজাকে পুনরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, “এ দায়িত্ব আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। আমরা চাঁদপুরের দুস্থ- অসহায় মানুষের জন্য কাজ করে সমাজ ও সাধারণ মানুষের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে দেশ ও সমাজের উন্নতি করতে প্রতিজ্ঞাবদ্ধ”।
কমিটির অনান্য সদস্যরা হলেন- সহ সভাপতিঃ সাইফুল ইসলাম সোহেল, সোহেল রানা, তুষার মজুমদার, বাদল কাসারী, ওমর ফারুক খান, যুগ্ন-সাধারণ সম্পাদক: মেজবাহ আহমেদ, ইব্রাহিম খলিল বাদল, কবির মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদক: এস এম ইকবাল, অর্থ সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক: সোহাগ আহম্মেদ, প্রচার সম্পাদক: হোসেন ব্যাপারী, সহ প্রচার সম্পাদক: ফাহাদ বিন আমিন, আলো সম্পাদক: ফয়সাল চৌধুরী, সহ আলো সম্পাদক : ফাহাদ হোসেন, কাজী মুস্তাফিজুর রহমান, শাহাদাত হোসেন, আশরাফুল জাহান শাওলিন, সাজ্জাদ হোসেন রনি, কেফায়েত কাশফি, মাসুদ হোসেন, নাঈম হোসেন, স্বাস্থ্য সম্পাদক: ডাঃ আরিফুল হাসান, ডাঃ নজীবুল আলম মিয়াজি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাহাদাত হোসেন রিপন মিয়াজী, শিক্ষা সম্পাদক: ওমর ফারুক জয়, আইন বিষয়ক সম্পাদকঃ এড. মাহবুব আলম, রফিকুজ্জামান রনি, খন্দকার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক: রাবেয়া আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: জান্নাতুল মাওয়া, নির্বাহী সদস্য: আব্দুল আজিজ, মাহমুদ হাসান মিয়াজী, জহিরুল ইসলাম, সাজিদ মাহমুদ সাদ্দাম।

উল্লেখ্য, “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগান”কে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ২০১৪ সালের ১লা জুলাই প্রতিষ্ঠা লাভ করে। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং: ঝ-১২৯৪৩, তারপর থেকে এ সংগঠনটি দেশের ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category