• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

সুবিধা বঞ্চিত মানুষের পাশে সিন্দুকছড়ি জোন

Lovelu / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ সালাউদ্দিন,গুইমারা, খাগড়াছড়ি:

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।

২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বড়পিলাক বাজার মাঠে বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ০২ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ, ০৩ টি মাদ্রাসা/ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা, ০৫ টি বসত বাড়ীর মেরামতের জন্য ঢেউটিন, ১৮ জন গরীব ছাত্রছাত্রীদের বই কেনা এবং স্কুল/কলেজে ভর্তি হওয়ার জন্য আর্থিক সহায়তা, ০৩ জন গরিব দুস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, ০৯ জনকে পড়ালেখার সুবিধার জন্য সোলার প্যানেল, স্কুলে বেঞ্চ ও চেয়ার/টেবিল ক্রয়ের জন্য নগদ অর্থ, ০৪ জন কৃষকের মাঝে নানা রকম কৃষি সামগ্রী এছাড়াও ০৮ জন অসহায় দরিদ্র মানুষের চিকিৎসার জন্য নগদ অর্থ এবং পঙ্গু প্রতিবন্ধীর জন্য হুইল চেয়ার প্রদান এর সাথে অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিক্যাল ক্যাম্পেইন স্থাপন করা হয়। মেডিক্যাল ক্যাম্পেইন এ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি এবং জোনের অন্যান্য অফিসারবৃন্দ। জোন কমান্ডার সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এছাড়াও জোন কমান্ডার এলাকার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category