• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

সিরাজগঞ্জে ২ হাজার ৩০০ পিচ ইয়াবাসহ ২জন আটক

Lovelu / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৩শ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলো- রাজশাহী জেলার মহিষবাধান উত্তরপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সামিউল ইসলাম সজিব (২৬), একই জেলার পূর্ব রায়পাড়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে আলিফ হোসেন আরিফ (৩২)।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি রওশন আলী জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল গোল-চত্ত্বর এলাকায় ডিবি পুলিশের এস.আই জুলহাজ উদ্দীন এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারী সামিউল ইসলাম সজিবের কাছ থেকে ১ হাজার ৮শ পিস এবং আলিফ হোসেন আরিফের নিকট থেকে ৫শ সর্বমোট ২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category