• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

সিরাজগঞ্জে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Lovelu / ২০৫ Time View
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে মাইটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে রায়গঞ্জ প্রেসক্লাব হলরুমে জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খান ও চলনবিল প্রতিনিধি সনাতন দাসের আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কেটে মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

রায়গঞ্জ প্রেসক্লবের সভাপতি কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।

এ সময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ড. গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান,ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার,রায়গঞ্জ থানার ওসি (তদন্ত) শাহ আলম, প্রথম আলোর প্রতিনিধি সাজেদুল আলম,যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি টি এম কামরুজ্জান লাবু,সহ সভাপতি আবু হাসেম মনি,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার আব্বাসী,সাংবাদিক দীপক কুমার কর,স.ম আব্দুস সাত্তার, আতিক মাহমুদ আকাশ,আবুল কালাম আজাদ,খোরশেদ আলম,প্রতিদিনের দৃশ্যপটের সম্পাদক ও প্রকাশক নুরুল হক নয়নসহ রায়গঞ্জ প্রেসক্লাব ও তাড়াশ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category