• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

সলঙ্গায় শিক্ষকের অপসারন দাবীতে বিক্ষোভ মিছিল

Lovelu / ১৫৬ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও শিক্ষিকা রহিমার অপসারন দাবীতে সহস্রাধীক শিক্ষার্থী-জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার সকাল সাড়ে ১০ টায় রামার চর-ঘুড়কা আঞ্চলিক রাস্তার সলঙ্গা ডিগ্রী কলেজ চৌরাস্তা মোড় অবরোধ করেছে তারা।পরে অভিযুক্ত শিক্ষকদ্বয়ের অপসারন দাবীতে বিক্ষোভ মিছিলে কুরুচীপুর্ণ শ্লোগান দিয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ ছাড়াও নারী লোভী প্রধান শিক্ষক শহিদুল ও দু:শ্চরিত্রা শিক্ষিকা রহিমার পরকীয়া, অনৈতিকতা ও অপসারনের লিফলেটও বিতরন করা হয়।সলঙ্গা বাজারের বড় ব্যবসায়ী,প্রধান শিক্ষক শহিদুল কালো টাকার দাপটে সংশ্লিষ্টদের ম্যানেজ করে নির্লজ্জভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছে বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিল, আলোচনা সভা,ক্লাশ বর্জন, অবরোধ,লিখিত অভিযোগসহ বিভিন্ন কর্মসুচী চলমান থাকায় প্রাচীনতম এ বিদ্যাপিঠে শিক্ষার পরিবেশ,পাঠদান ও ভাবমুর্তি নষ্ট হচ্ছে।তাদের ২ জনের কারনে অন্যান্য শিক্ষকদেরও সমাজে দাঁড়াতে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে।

অনিয়ম,দুর্নীতি,অর্থ আত্মসাৎ,ক্লাশ ফাঁকি,পরকীয়াসহ নানাবিধ দুর্নীতির সাথে শহিদুল-রহিমার অনৈকতার বিচার ও তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারনে সুষ্ঠ তদন্তে কালক্ষেপন হচ্ছে বলে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান জানান,৫ কর্ম দিবসের মধ্যে ভ্যাটেনারি সার্জনকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।আশা করি সোমবার সরেজমিনে গিয়ে তিনি তদন্ত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category