• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত : তানভীর হুদা

Lovelu / ১৫৫ Time View
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেক ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে। তেমনি জুলাই ও আগস্টের নতুন স্বাধীনতায় সকল ধর্মের মানুষ জীবন দিয়েছেন। তাই সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তানভীর হুদা বলেন, উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক শ্রী সিপন বিশ্বাস, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জমির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সরকার রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শাহ আলম ভূঁইয়া, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, বিএনপি নেতা আব্দুল আজিজ, মতলব পৌর সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, উপজেলা যুবদল নেতা বাপ্পি সরকার, ছেংগারচর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, যুবদল নেতা মো. সজিব, আরিফ লস্কর, হাসেম ধলু বেপারী, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বাবু প্রমুখ।

তানভীর হুদা নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মন্ডপে মন্ডপে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং ভক্ত ও পূণ্যার্থীদের সাথে উৎসবে সামিল হোন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category