• বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছ নেই….পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ১৪৭ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডঃ শামসুল আলম বলেছেন,বাঙালির হাজার বছরের সম্প্রীতির বন্ধন রয়েছে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ সবার।এখানে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছ নেই।আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি নীতি আছে, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু আমি বিশ্বাস করি না। সবাই সবার আনন্দ, বেদনার সাথী হই। তাই ভয়ের কিছু নেই, নির্বিঘ্নে পূজা উদযাপন করুন।

২৯ অক্টোবর রবিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেহরনে সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আপনারা যেমন আমাদের ঈদ উৎসবে বেড়াতে আসেন তেমনই আমরা আপনাদের পূজা উৎসবে আসি। আমরা আপনাদের পাশে আছি। ভয়ের কিছু নেই,সকল পুজা আপনারা নির্বিঘ্নে উদযাপন করুন। সরকার আপনাদের পাশে আছে।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চাঁনমিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবুল কালাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক বিন জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন,নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বী,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাওসার আলম পান্না,আওয়ামীলীগ নেতা নুকুল চন্দ্র দাশ,যুবলীগ নেতা যুথিষ্ঠী দাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category