আব্দুল মান্নান সিদ্দিকী:
চলো ফিরে যাই স্কুল জীবনে।মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগরে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি -১৯৯০ ব্যাচের ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের মাঠে পুন:র্মিলণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার এস.এস.সি ব্যাচ -১৯৯০ বন্ধু মহলের আহবায়ক এডভোকেট মোঃ রফিকুল আমীন খান ও আব্দুল বাতেন এর সহযোগীতায় সারাদিন ব্যাপীএ মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক শিক্ষক তুলসী চন্দ্র ঘোষ।
মু. আমিনুল ইসলাম ও আবু তাহের ফারকীকে সম্মাননা প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির অভিভাবক সদস্য মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার, গভর্নিং বডির অভিভাবক সদস্য, আব্দুর রশিদ হাওলাদার, গর্ভনিং বডির দাতা সদস্য মামুন কবীর, গর্ভনিং বডির সাবেক সভাপতি মনির হোসেন মিটুল, গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য,মোঃ রুহুল আমিন খান, ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জি,এম খালিদ, শ্রীনগর উপজেলা প্রেসকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মোঃ তারিকুল ইসলাম, মোতাহার হোসেন ও মুজিব রহমান,এটিএম মাসুদ, শহিদুল ইসলাম, সরদার ইমদাদুল হক মিলন, খান মোঃ তোহা, দুলাল পাল, শ্যামল সাহা, রতন সাহা, অমল বর্মন, মনিরুজ্জামান রিপন, মোঃ কামরুজ্জামান, চঞ্চল, মোঃ দুলাল, মোঃ আলাউদ্দিন, মোঃ সেলিম, মহিউদ্দিন, ফারহানা ফেরদৌসী, প্রমিলা দেবনাথ, নিহার আক্তারসহ প্রায় ৫০ জন প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য।
অংশগ্রহণকারী ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে মুজিব রহমাণ কবর কবিতা আবৃত্তি করেন আবু সাইদ তালুকদার ও ববিতা রানী সংগীত পরিবেশন করেন।প্রাক্তণ শিক্ষার্থীদের সন্তানরা সংগীত পরিবেশন ও আবৃত্তি করেন।
মেয়ে শিক্ষার্থীরা চেয়ার সাটিংএ অংশ নেন। পূর্নমিলণীতে খেলা, গান,ছড়া ওআবৃতি নৃত্য সহ ছিল নানা ধরনের খাবার আয়োজন।
অনুষ্ঠান শেষ পর্বে সকল বন্ধুমহলের মাঝে ক্রেস্ট প্রদানকরা হয়।