আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও গ্রামে বেড়ে উঠা আলহাজ্ব মোঃ সেলিম হোসেন খান ১২ মার্চ ২০২৪ খ্রি. রাত আনুমানিক ২ ঘটিকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহী—- রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর, তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ নাতি ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
কলেজ জীবন থেকেই ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করে মুন্সীগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্ব সফলতার সাথে পালন করেন। কলেজ জীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট, সর্বদলীয় জোট পিএফজির এম্বাসাডর হিসেবেও মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব সফলতার সাথে পালন করেন।
১২ মার্চ ২০২৪ খ্রি. মঙ্গলবার বাদ যোহর শ্রীনগর স্টেডিয়াম মাঠে জানাজায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ এমপি,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনের মধ্য দিয়ে জানাজার নামাজ শেষে বেজগাঁও কাইজ্জা মোল্লা কবরস্থানে সমাহিত করা হয়।