আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় দীর্ঘ দিন একটানা বৃষ্টির ফলে নিন্মাঞ্চলে বসবাসরত বাড়িঘর, সবজি ফসলি জমি তলিয়ে গেছে,এতে জনগণও কৃষকের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।
শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামেখালের মুখ বন্ধ থাকায়ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায়।একটুখানি বৃষ্টির ফলে নিম্মাঞ্চলে জলাশয় এর সৃষ্টি হয়এর ফলে রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী রিকশা চালকস্বপন জানান, তিনি একটিকাঁচা মাটি ঘরে বসবাস করেন একটানা বৃষ্টিতে তার মাটির ঘরে ফাটল ধরেছে ঘরের মেঝে স্যতস্যতসেতে ভাব বিরাজমান এ ঘরেতেই ছেলেমেয়ে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছেন প্রকৃতির উপর তো কোন হাত নেই।
কৃষক তৈয়ব আলী জানান তিনি ৩০ হাজার টাকা খরচ করে লাউয়ের জমি করেছিলেন আশা করেছিলেন লক্ষাধিক টাকার লাউ ফলন তুলবেন বৃষ্টির কারণে তার লাউয়ের জমি তলিয়ে গেছে সকল লাউচারা পচে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন
অপরদিকে কৃষক আব্দুল গাফুর জানান, বৃষ্টির ফলে সবজি ও ফসলি জমিতে মারাত্মক ক্ষতি হয়েছে।
টানা বৃষ্টির ফলে সবজি দাম বৃদ্ধি পেয়েছে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সামনে সবজি পাওয়া যাবে কিনা তিনি আশঙ্কা প্রকাশ করেন।