আব্দুল মান্নান সিদ্দিকী:
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ছত্রভোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক উদ্দিন মাস্টার। ১৮ এপ্রিল সকাল সাড়ে আট ঘটিকায়নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাগড়া গ্রামের খোশালবেপারীর ব্যাপারী নয় পুত্র চার কন্যা সন্তানের মধ্যে তৃতীয়। তিনি স্ত্রী সহ তিন পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ এলাকায় শোকের ছায়া নেমে আসে তাকে শেষবারে দেখার জন্য শত শত লোক তার বাড়িতে ভিড় জমান। বাদ বাদ জোহর বাগড়া আব্দুস সালাম খান কবর স্থানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।জানাজার শেষে তাকে দাফন করা হয়।