• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

শ্রীনগরে দূর্বৃত্তের দেয়া আগুনে দুটি মুদি দোকান পুড়ে ছাই থানায় অভিযোগ

Lovelu / ২৪২ Time View
Update : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।এতে আনুমানিক প্রায় দশ লক্ষাধিক টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাযায়, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের দোহার রোড সংলগ্ন কয়কীর্ত্তন মোড়ে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়,মঙ্গলবার রাত ১০টার দিকে ২টি মুদী দোকানদার প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়।
আনুমানিক রাত ১১ টার সময় পাশের বাড়ির লোকজনের ডাক চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন তাদের দুটি মুদি দোকানঘর সহ সব মালামাল মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে শ্রীনগর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও শেষ রক্ষা হইনি একমাত্র আয়ের উৎস দোকানঘর সহ যাবতীয় মালামাল।

ভুক্তভোগী দোকান মালিক মিলনের নিকট জানতে চাইলে তিনিএ প্রতিনিধিকে বলেন, আমার একমাত্র মুদি দোকানটি আয়ের উৎস দোকানঘরটি পুড়ে যাওয়া আমি নিঃস্ব হয়ে গেলাম।

এব্যাপারে শ্যামসিদ্ধি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রাজু সারেং বলেন,আমি শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টা করতেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলা যাচ্ছে না।

শ্রীনগর ফায়ার স্টেশন এয়ারহাউস কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো বলা যাচ্ছে না বিষয়টি খতিয়ে দেখছি।

খবর পেয়ে পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন ও শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদেরকে নগদ অর্থ সহয়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category