• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

শ্রীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Lovelu / ২৫৭ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকী:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর সরকারি কলেজ অডিটোরিয়ামে বিক্রমপুরের মেধাবী মুখ ২০২৩ পুরস্কার বিতরণ ও এ-প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারী রবিবার এফএলআই কোচিং সেন্টারের উদ্যোগে ও আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়।

এফএলআই কোচিং সেন্টারের চেয়ারম্যান মোঃ আনোয়ার খান বাবুর সঞ্চালনায় ও এফএলআই কোচিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ও ট্রেইনার শেখ নুর আলম অভির সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সদস্য মোঃ সোহেল রাজ।
প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুিরুল হক নিশাত শিকদার।

উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পলাশ,শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, আটপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাউসার বেপারীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category