• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

শ্রীনগরে অটোরিকশা চুরি ক্ষতিপূরণ তিন লক্ষ টাকা নির্ধারণ

Lovelu / ১৬৮ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩

আব্দুল মান্নান সিদ্দিকীঃ

৫ মার্চ সকাল দশটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রুদ্রপাড়া এস, কে, অটোরিক্সা গ্যারেজে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সালিশি বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়,অটো রিক্সা চালক গণ অতীব গরিব,সারাদিনপরিশ্রম করে যে অর্থ পান তা দিয়ে তাদের সংসার চলতে হিমশিম খেতে হয়, তাদের পক্ষে নতুন করে অটোরিকশা ক্রয় করা সম্ভব নয়।

যেহেতু নিরাপত্তার জন্যই তারা তাদের অটোরিকশা এ গ্যারেজে রাখেছেন। তাই নিরাপত্তার দায়-দায়িত্ব অটো রিক্সা গ্যারেজের মালিকের। গ্যারেজ মালিক আমির হোসেনকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করলে, আমিরহোসেন তা মেনে নেনএবং আগামী ২০ মার্চের মধ্যে তা পরিশোধ করবেন বলে অঙ্গীকার করেন।

এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, ঢাকা দোহার সড়কে রুদ্রপাড়া এস কে অটো রিক্সাগ্যারেজ হতেগত ২৬ ফেব্রুয়ারি ভোরে চোরের দল অটো রিক্সার গ্যারেজে হতে তিনটি অটোরিক্সার চুরি করে। চুরির পূর্বে চোরের দল অটো রিক্সা গ্যারেজে সিসি ক্যামেরা বিকল করে,গ্যারেজ হতে বের হওয়ার পথে গ্যারেজে এবং গ্যারেজের মালিকেরবাড়ির গেটে নতুন তালা ঝুলিয়ে দিয়ে যায়।
অটো রিক্সা চালকরা ভোরে নিজেদের অটো রিক্সা গ্যারেজ হতে আনতে গিয়ে এঘটনাটি দেখেন।এরপর তারা মালিকের ঘরের গেটের তালা ভেঙ্গে মালিককে উদ্ধার করেন ।ঐ দিন অনেক খোঁজাখুঁজি করেও অটোরিক্সার হদিস মিলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category