• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

শেখ হাসিনার বিচার দাবিতে কলাকান্দা ইউনিয়নে যুবদলের অবস্থান কর্মসূচি পালিত

Lovelu / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে যুবদল অবস্থান কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কলাকান্দা ইউনিয়ন পরিষদের সামনের এই কর্মসূচি পালিত হয়।

এর আগে ভোর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রথমে জড়ো হয় যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। এ সময় তারা শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় জেলা বিএনপির নেতারা বলেন, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এই গণহত্যার বিচার বাংলার মাটিতে হতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে গুম, খুন, অত্যাচার রাহাজানি করেছে, তার বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আসতেই হবে।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নানের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোল্লা, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁতী, সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ছাত্রদলের আহ্বায়ক আবুল খায়ের রানা, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম মাল’সহ স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category