• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

শিক্ষা খাতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়ঃ পরিকল্পনার প্রতিমন্ত্রী

Lovelu / ১৮২ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর স্কুল ও কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির সাথে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৫ মে সোমবার দুপুরে কালিপুর স্কুল ও কলেজের অডিটরিয়ামে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

প্রধান অতিথি বলেন, শিক্ষা খাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়। অবকাঠামোর উন্নয়নসহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দানের ব্যবস্থা নিশ্চিত করেছেন সরকার।

প্রধান অতিথি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আরও উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে স্মার্ট নাগরিক গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে।

কালিপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সদস্য মাইন উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ এনামুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক হোসাইন মোঃ শরীফ, শিক্ষক নোয়াব আলী, শিক্ষার্থী রিফাত হোসেন, নুশরাত জাহান।

প্রধান অতিথি আরো বলেন, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে যে যার অবস্থান থেকে আন্তরিকপূর্ন ভূমিকা পালন করা জরুরী।

উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মহি উদ্দিন, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, আওয়ামীলীগের উপ কমিটির সদস্য লায়ন আরিফ উল্যাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, যুগ্মসাধারন সম্পাদক কবির হোসেন,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category