• রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

রোটারী ক্লাবের উদ্যোগে সৈয়দপুরে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্লিপিং কিটস্ বিতরণ

Lovelu / ১৪২ Time View
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

মো:আমির হোসেন,সৈয়দপুর (নীলফামারী):

রোটারী ক্লাব সৈয়দপুর এর উদ্যোগে পাঁচ শত দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্লিপিং কিটস্ বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৮ ফেব্রুয়ারী) রোটারী ক্লাব অব ঢাকার সহযোগিতায় শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই উপকরণগুলো বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো:সিদ্দিকুল আলম এবং সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবী।

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর প্রেসিডেন্ট হাজী মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সেক্রেটারি শাহ আহসান হাবিব।

এ সময় অন্যান্যদের মধ্যে স্লিপিং কিটস বিতরণ কর্মসূচির গ্লোবাল টিম লিডার মিস লিন্ডা, রোটারিয়ান মি. রাওয়ালি, রোটারী ক্লাব অব ঢাকার প্রেসিডেন্ট শেখ নাহার মাহমুদ, ট্রেজারার রঞ্জন নিয়োগী, স্লিপিং কিটস বিতরণ কর্মসূচির বাংলাদেশ এর চেয়ারম্যান রোটারিয়ান নাসির উদ্দিন।

এছাড়াও রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. আলহাজ্ব মো. শরীফুল আলম চৌধুরী, রোটারিয়ান দেলোয়ার হোসেন সরকার, রোটারিয়ান মমতাজ মিন্টু, রোটারিয়ান হাজী মাহবুব আলম, রোটারিয়ান মাজেদুল ইসলাম, রোটারিয়ান এমদাদুল হক, রোটারিয়ান কোহিনুর সিদ্দিকা,স্লিপিং কিটস্ বিতরণ কমিটির আহ্বায়ক রোটারিয়ান মোবাশ্বের আলম প্রিন্সসহ অন্যান্য রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।

এসময় পাঁচশত শিক্ষার্থীদের মাঝে ৩০ প্রকারের উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category