• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

রূপগঞ্জে সাংবাদিক সোহেলের উপর হামলাকারী সন্ত্রাসী আফজালকে গ্রেফতার ও অন্য কাউকে হয়রানি না করার দাবিতে মানববন্ধন

Lovelu / ১৭৭ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ প্রতিনিধি সোহেল কিরণের উপর হামলাকারী সন্ত্রাসী আফজালকে গ্রেফতার ও অন্য কাউকে হয়রানি না করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৫ এপ্রিল বুধবার বিকালে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় এ মানববন্ধন করে।

এ সময় মুড়াপাড়া বাজার ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনপূর্বক রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের
সভাপতি এম এ মোমেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ সভাপতি শফিকুল আলম মামুন, সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, এস এম আবু কাউছার, শেখ সুমন আহম্মেদ, মীর শফিকুল ইসলাম, আলম হোসাইন, অনুপম হাসান ফরিদ, নাজমুল হোসেন।

বক্তারা বলেন, সুযোগ পেলেই নিরিহ মানুষকে পুলিশ হয়রানি করছে। এ ঘটনায় অন্য কাউকে পুলিশি হয়রানি করা চলবেনা। আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী আফজালকে গ্রেফতার করতে হবে।অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করা হবে। পরে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল নিয়ে মুড়াপাড়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সন্ত্রাসী হামলার ঘটনায় সোহেল কিরণের ছোট ভাই ভোরের কাগজ পত্রিকার নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি শাহেল মাহমুদ বাদী হয়ে সন্ত্রাসী আফজাল হোসেনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ
পরিদর্শন করেছে। মামলা রূজু করা হয়েছে। হামলার ঘটনায় জড়িত আফজালকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল রাত ১০ টায় রূপগঞ্জের কাঞ্চন
বাজারে সাংবাদিক সোহেল কিরণ সন্ত্রাসীদের কবলে পড়েন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category