• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

রূপগঞ্জে ইস্পাত কারখানায় দগ্ধ আরও ২ জনের মৃত্যু

Lovelu / ১৬৭ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

রূপগঞ্জে রহিমা ইস্পাত কমপ্লেক্স লিমিটেড কারখানার গলিত আগুনে দগ্ধ আরও ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ইলিয়াস (৩৫)। সে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মৃধা বাড়ি এলাকার মোঃ ফজর আলী মিয়ার ছেলে। নিয়ন (২০)। তার পিতার নাম আহম্মদ। তার বাড়ি রাজবাড়ি জেলার রমকান্তপুর এলাকায়। চুল্লি বিস্ফোরনের ঘটনায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়। বাকি ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

গত ৪ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার সাওঘাট এলাকাস্থ রহিমা ইন্ডাষ্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে চুল্লি বিস্ফোরণ হয়। এতে ৭ শ্রমিক আগুনে ঝলসে যায়। আহতদের উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটে ভর্তি করা হলে শংকর নামের এক শ্রমিককে মৃত ঘোষনা করেন চিকিৎসক। পরে চিকিৎসারত অবস্থায় গতকাল ভোরে ইলিয়াস ও নিয়ন নামের আরও দুই শ্রমিক মারা যায়।
গত ছয় মাস যাবৎ কারখানায় লোহা উৎপাদন শুরু হয়েছে। ফায়ার সার্ভিস বলছে যেখানে দূর্ঘটনা ঘটেছে সেখানে তারা কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা দেখতে পাননি। শ্রমিকরা নিরাপত্তা সরজ্ঞাম ব্যবহার করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, কারখানায় ডিউটিরত অবস্থায় তাদের কোন নিরাপত্তা পোষাক দেয়া হয়না। একপ্রকার মৃতে্যুর ঝুকিঁ নিয়েই তারা সেখানে কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বার্ণ ও প্লাষ্টিক সার্জারি ইনষ্টিটিউটের আবাসিক সার্জন এসএস আইয়ুব হোসেন বলেন, দগ্ধ ৭ জসের মধ্যে ৩ জন মারা গেছে। বাকি ৪ জনের অবস্থা আশংকাজন। তাদের মধ্যে রাব্বির শরীরে ৯৮ শতাংশ, জুয়েলের শরীরে ৯৫ শতাংশ, আলমগীরের শরীরে ৯০ শতাংশ ও ইব্রাহিমের শরীরে ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category