• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত সময়ে একনেকে উঠবে….শিক্ষামন্ত্রী দীপু মনি

Lovelu / ২৩৭ Time View
Update : বুধবার, ৩১ মে, ২০২৩

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র উৎসব উদযাপিত হয়েছে। বুধবার ( ৩১ মে) বেলা আড়াইটায় শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রবীন্দ্র উৎসবের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সম্পাদিত ‘গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা’ গ্রন্থের পাঠ উন্মোচন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। 
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক উদ্যোগ নিচ্ছেন, আশাকরি দ্রুতই ডিপিপি একনেকে উঠবে। তিনি  বলেন, বিশ্বকবির নামে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পথচলা সুন্দর হোক এবং যে উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছেন তার সেই স্বপ্ন সফল হোক। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পৃষ্ঠপোষকতা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতির মনন নির্মাণে ভূমিকা রাখবে।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ মঞ্চায়িত হয়। এ সময় এমপি আনোয়ারুল আলম তুহিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category