• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস উদ্বোধন

Lovelu / ১৫১ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় খালইস্ট বটতলাস্থ এলাকায় মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস শুভ উদ্বোধন করা হয়। অফিসের শুভ উদ্বোধন করেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান খান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সালমান হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমারভোগ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম ঢালী, মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ রহমত উল্লাহ, সম্মানিত সদস্য আব্দুস সালাম, কার্যকরী সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোঃ ফরহাদ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য সামসুল হুদা খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাসুদ হাসান খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সদস্য মোহাম্মদ শামীম, মমিন বিশ্বাস, মোহাম্মদ, মোহাম্মদ রুবেল বেপারী, নাসিমা সুলতানা রিতা, মোহাম্মদ সুমন, রুপা বেগম, লাইজু আক্তার, কাদির খান, আব্দুল মালেক, রিপন হোসেনসহ সংগঠনের সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সাংবাদিক ইউনিয়ন ভোগ বিলাসিতার জায়গা নয়। এটি অধিকার আদায়ের সংগঠন। পেশাগত দায়িত্ব পালনে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় কিংবা হামলা ও মামলার ষড়যন্ত্রের শিকার হয় তাহলে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করা হবে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে সচেতন হতে হবে। পত্রিকার বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে হবে।
আলোচনা শেষে ফিতা কেটে মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অফিস শুভ উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category