• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মালয়েশিয়া ও তুরস্ক সফর শেষে দেশে ফিরে  সংবর্ধিত হলেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

Lovelu / ৪২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’ চেয়ারম্যান ও ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সুফি স্টাডিজ’- প্রতিষ্ঠাতা শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী মালয়েশিয়া ও তুরস্কের কয়েকটি আন্তর্জাতিক সফর শেষ করে দেশে ফিরে এসেছেন।
 ‘বুধবার (১ মে) রাত ১টায় তাঁকে বহনকারী একটি বিমান রাজধানীর হযরত শাহ্ জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁকে ফুলে ফুলে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক সংবর্ধিত করেন তাঁর ভক্ত আশেকানসহ রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন দলীয় নেতাকর্মীরা।’
জ্যোতির্ময় আলোর দিশারীরা ভালোবাসার শিক্ষা দিয়ে জাতিকে আলোকিত করেছেন উল্লেখ করে এ সময় শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ‘বর্তমান বিশ্বের মানবাধিকার সংকটের পটভূমিতে সমস্যা সমাধানে সুফিদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।’ তিনি বলেন, ‘মহানবী (সা.)-এর শিক্ষা অনুসারে মানবজাতির নাম, ধর্ম বা জাতি জিজ্ঞাসা না করে সবাইকে নিঃশর্ত ভালবাসার সাথে সেবা করার শিক্ষা হৃদয়ে ধারণ করতে হবে।’
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী আরও বলেন, ‘মহানবী হলেন আমাদের অনুসরণ করার জন্য সর্বোত্তম আদর্শ । কিভাবে ইসলাম আমাদেরকে সকলের সাথে সম্প্রীতির সঙ্গে অবস্থান করতে উৎসাহিত করে তা অবশ্যই আমাদের জানতে হবে।’ বিএসপি চেয়ারম্যান বলেন, ‘নবীজীর আদর্শ অনুযায়ী, কেউ কারো শান্তি বিঘ্নিত করলে সে মুসলমান হবে না। কারণ ইসলাম বিশ্বাসী-অবিশ্বাসী ভেদাভেদ না করে রহমত, শান্তি, দয়া ও অনুগ্রহের কথা বলে। আর সুফিরাই সে আদর্শের ধারক বাহক।’
বর্তমান এই বিংশ- একবিংশ শতাব্দীতে নবীজীর সত্যিকারের শিক্ষা হৃদয়ে ধারণ করতে হলে সুফিদের দারস্থ হওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী।
এ সময় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সহ মাইজভান্ডার দরবারের ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category