• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব দক্ষিণে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

Lovelu / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভা এলাকায় পুকুরে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে পৌরসভার চরপাথালিয়া এলাকার দেওয়ান বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত স্কুল শিক্ষার্থীরা হলো ওই বাড়ির মো. দুলাল দেওয়ানের মেয়ে নুসরাত আক্তার (৯) ও মো. রিপন দেওয়ানের মেয়ে মিথিলা আক্তার (৯)।

তারা দুজনেই চরনিলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, সোমবার স্কুল ছুটির পর ওই দুই শিক্ষার্থী বাড়ি যায়। পরে দুজনে একসঙ্গে পুকুরে করতে গিয়ে পানিতে ডুবে যায়। তাদেরকে বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা।

তিনি বলেন, ‘বাড়ির পাশে পুকুরে একসঙ্গে শিশু দুটি গোসল করতে যায়। পরে তাদের বাড়িতে আসতে দেরি দেখে পরিবারের সদস্যরা পুকুর পাড়ে খোঁজ নেয়। সেখানে গিয়ে দেখে পুকুরের পাড়ে তাদের কাপড় পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুরে নেমে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category