• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

Lovelu / ১৪৩ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন,কুচকাওয়াজ,ডিসপ্লে, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ছেংগারচর পৌর সভা, মতলব উত্তর থানা পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী বৃন্দ, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, শিক্ষক সমাজ, সাংবাদিক ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডিসপ্লেতে অংশগ্রহণ করেন উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কাব, স্কাউটস,গার্লস ইন স্কাউটস ও রোভার স্কাউটস। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও সম্মানিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, রুহুল আমিন, ছেংগারচর পৌর মেয়র আরিফ উল্লা সরকার। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও একেএম গোলাম নবী খোকন।

উপস্থিত ছিলেন ছেংগারচর সরকারি ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)হোসাইন মোহাম্মদ ইয়াসিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী,সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান,যুব ও ক্রীড়া সম্পাদক নূরুল আমিন বোরহান,চাঁদপুর জেলা পরিষদ সদস্য সরকার আলা উদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর সভার কাউন্সিলর আব্দুল মান্নান বেপারী, কাউন্সিলর আমান উল্লাহ সরকার, কাউন্সিলর শাহ জাহান মোল্লা, কাউন্সিলর জাহাঙ্গীর আলম,কাউন্সিলর সবুজ মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা আক্তার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category