• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরে চেতনায় ‘৭১ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন 

Lovelu / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠের পূর্ব দিকে ২৫ জুলাই সকালে চেতনায় ‘৭১ স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অভিবক্ত মতলবের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান।

তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ২০ হাজার টাকা করে সম্মানি ভাতা, ভবন তৈরী সহ সর্বোচ্ছ সুযোগ সুবিধা প্রদান করেছেন, বর্তমানে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে একযোগে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ ও সকল উন্নয়ন দৃশ্যমান। তাই আবারও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরীর উপস্থাপনায়, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক টগরের সভা প্রধানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লেঃ কর্নেল (অবঃ) বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস পাঠান, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য আসাদুজ্জামান এম এ, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আরিফ উল্লা, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলম প্রধান ও স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনু প্রমূখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম।

এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ ইত্তেফাক, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাকসুদুর রহমান সহ আর ও অন্যান্য মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category