• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মরহুম সিরাজুল হক মুন্সী (রহঃ) এর ৫২তম মৃত্যুবার্ষিকী

মতলব উত্তরে খতমে বুখারী ও ইছালে সাওয়াব মাহফিল

Lovelu / ২৯৯ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরে মরহুম সিরাজুল হক মুন্সী (রহঃ) এর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় খতমে বুখরী এবং ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই শনিবার দুপুরে উপজেলার গজরা মুন্সী বাড়ি প্রাঙ্গণে আয়োজিত খতমে বুখরী ও ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এবং মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলাম আমীরে ও পীর কেবলাজান উয়েসীয়া শরীফ কমপ্লেক্স ফরাজীকান্দির চেয়ারম্যান আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী আল-আহমাদী উয়েসী রিফায়ী (মা. জি. আ.)।

প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন দক্ষিণ দাসদী বোরহানুল উলুম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম।

মাহফিল আয়োজন করেন এবং সভাপতিত্ব করেন তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ আহমেদ (বুলবুল) মাষ্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন, এনটিভির ইসলামী বিভাগের পরিচালক জয়নুল আবেদীন আজাদ, সুলতানাত অব ওমানের এন সি ও অবসর প্রাপ্ত মো. কুতুব উদ্দিন বাদল।

সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মুফতি মো. মোরশেদ আলম সিরাজী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মো. ওছমান গণি মুন্সী, আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন পাটওয়ারী প্রমুখ।

এতিহ্যবাহী এই খতমে বুখরী এবং ইছালে সাওয়াব মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, শিক্ষক সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মুসল্লীগণ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দুপুরের ভোজে অংশগ্রহণ করেন উপস্থিত ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category