• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Lovelu / ৩৩৭ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২৩’র ধান- চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলো।

বুধবার (২৪ মে) বিকাল ৪ টায় মতলব উত্তর খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল সালামের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু কালাম আজাদ প্রমুখ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৫২৯ মেট্টিক টন ধান ৩০ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ও ৩০ মেট্টিক টন চাল ৪৪ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category