• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরের গজরা ইউনিয়ন জেলেদের মাঝে চাল বিতরণ

Lovelu / ২০৩ Time View
Update : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার  (৭ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান।
এসময় ১শ’ ৪৮জন নিবন্ধিত কার্ডধারী জেলেদেরকে মার্চ ও এপ্রিল এই ২ মাসের একসাথে  ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বিতরণকালে  ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রদান বলেন ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের চাঁদপুরের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, নিষিদ্ধ সময়ে যারা জেলেদেরকে জাটকা ও ইলিশ ধরার কাজে উৎসাহিত করে তারা দেশ ও জাতির জাতীয় শত্রু। তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আওয়ামীলীগের নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
চাল বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মতলব উত্তর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর নবী।
এসময় উপস্থিত ছিলেন  ইউপি সচিব মোঃ মহিউদ্দিন সোহেল, ইউপি সদস্য, সুরুজ মুন্সি,শহীদুল্লাহ, জাহিদ হোসেন,,বিল্লাল হোসেন, গজরা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাস যুবলীগের সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, জেলে প্রতিনিধিসহ’এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category