• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন  ড্রেজার-বাল্কহেড, ও স্পিডবোট নগদ অর্থসহ ৪৩ জন আটক 

Lovelu / ২০৫ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুর মতলব উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান চালিয়ে ড্রেজার, বাল্কহেড ও স্পিডবোট জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৪৩ জনকে আটক করা হয়েছে।শনিবার (৬ জুলাই ) দুপুরে  মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

 

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলনের খবর পেলে শনিবার (৬ জুলাই ) দুপুরে  মতলব উত্তরের নাসিরাকান্দি এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা সঙ্গে নিয়ে কোস্টগার্ড ও নৌ- পুলিশ যৌথ বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১৫ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা, ১০টি ড্রেজার, ১টি  বাল্কহেড ও ২ টি স্পিডবোট সহ ৪৩ ব্যক্তিকে আটক করি। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ড্রেজার ও বাল্কহেড ও স্পিডবোট মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।

 

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন,অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৪৩ জনকে আটক করা হয়েছে।১০টি ড্রেজার, ১টি  বাল্কহেড ও ২ টি স্পিডবোট আটক করা হয়েছে। এগুলো বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে।সহকারি আইন অমান্য করলে কঠোর ব্যবস্হা গ্রহণ করা হবে।এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category