নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কুমিল্লা অফিস কর্তৃক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।সোমবার(২৯ এপ্রিল) উপজেলা প্রশাসন, মতলব দক্ষিণ ,চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি মামলায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রলজি) ।
মোবাইল কোর্ট অভিযানে বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স শ্রীকৃষ্ণ কনফেকশনারী ও সুইটমিট, কে বিএসটিআই আইন -২০১৮ এ ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই অভিযানে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স তৃষ্ণা কনফেকশনারী এন্ড সুইট, নারায়ণপুর বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এ ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা জানান,জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।