• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবের উন্নয়নে মায়া চৌধুরীর বিকল্প নেই-আজমল হোসেন চৌধুরী

Lovelu / ২৫২ Time View
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মো:তানজীন রোবেল :

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর(পূর্ব) ইউনিয়েনের দক্ষিন ঠেটালিয়া( ৯নং ওয়ার্ড)গ্রামে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত চাঁদপুর-২ আসনের নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এর নির্বাচনি প্রচারনার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।প্রবীণ রাজনীতিবীদ বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১০ নং ফতেপুর(পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান জনাব আজমল হোসেন চৌধুরী।

১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকিল দেওয়ানের উপস্থাপনায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কায় ভোটের বিকল্প নেই। আগামী সাতই জানুয়ারি সারাদেশে এক যুগে ভোট উৎসব অনুষ্ঠিত হবে। ভোট উৎসবে চাঁদপুর-২ আসন থেকে নৌকা সমর্থিত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে আহ্বান করেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্য আরো বলেন,মতলবের উন্নয়নকে অব্যাহত রাখার জন্য মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার বিকল্প নেই। তাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মায়া চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে এই আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিন।

উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য হালিম সরকার,ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মানিক বেপারী,ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন বেপারী,নাসির উদ্দিন দেওয়ান,মিন্টু ঢালী,বারেক খান,ইব্রাহিম প্রধান, লিপি বেগম সহ স্থানীয় লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category