ইসমত বাহার:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি-সাহেব বাজার সড়কের বিভিন্ন অংশ খানা-খন্দে ভরে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়েছে দুর্ভোগে। বন্যায় ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কের বিভিন্ন অংশে গর্তের কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষজন।
বেলতলি-সাহেব বাজার সড়ক এ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দু’টি ব্যবহারের মাধ্যমে জনসাধারন উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর থানা, শ্রী রায়ের চর ব্রিজ হয়ে ঢাকা, মতলব দক্ষিণ হয়ে চাঁদপুর জেলা সদরে ও বেলতলি সোলেমান লেংটার মাজারসহ উত্তরাঞ্চলে যাতায়াত করে। এ সড়কের সাথে সংযোগ রয়েছে অনে গুলো গুরুত্বপূর্ণ সড়কের।
সরেজমিন দেখা গেছে,এ সড়কে ছোট বড় খানা খন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। যা যানচলাচল অনুপযোগী। ঝুঁকি নিয়ে প্রতিদিন শতশত যানচলাচল করে। সড়কপথে যাতায়াত করলে গর্তগুলো চিহ্নিত করে, সতর্ক হয়ে যাওয়া আসা করেন। এ গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল করতে গিয়ে দূর্ঘটনায় কবলিত হয়। সড়কটিতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)সূত্রে জানা যায়, সংস্কারের জন্য বেলতলি-সাহেব বাজার সড়ক ২ হাজার ৬০০ মিটার প্রস্তাব পাঠানো হয়েছে।
অটোরিকশা চালক ওমর আলী বলেন, আমি জানতাম না এই রাস্তার এত খারাপ অবস্থা। জানলে এ রাস্তা দিয়ে আসতাম না। এসে বিপদে পড়ছি। রাস্তা এত ভাঙা, এটি ঠিক করা খুবই জরুরি।
সাংবাদিক কামরুল ইসলাম রাব্বি জানান, বেলতলি-সাহেব বাজার রাস্তাটি ব্যবহার করে জনসাধারন চাঁদপুর, লক্ষ্মিপুর ও শ্রীরায়েরচর ব্রীজ হয়ে ডাকা যাতায়াত করে। এখন সড়কে বিভিন্ন স্থানে খানা খন্দ ও গর্তে ভরা। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। এ সড়কের দ্রুত সংস্কার প্রয়োজন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন জানান, অতি রৃষ্টির কারনে রাস্তার বেশি ক্ষতি হয়েছে। এ রাস্তা গুলোর সংস্কার করানোর জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হয়ে আসলে সড়কের সংস্কার কাজ শুরু হবে।