মোঃ আবু সাঈদ, বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

(২১ অক্টোবর) শনিবার সকাল সাড়ে ১০ টায় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের সদস্য একরামুল হক, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মমিনুর ইসলাম মমিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাবেকুল ইসলাম, দিওড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন প্রমুখ।