• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ সংবাদ সম্মেলন

Lovelu / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুরের বিরামপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, গত ২৪ সেপ্টেম্বর দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের প্রতিভা পত্রিকায় “নীরব চাঁদাবাজির জন্য দিনাজপুরের বিরামপুরে বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করছে একটি চক্র” শিরোনামে আমাকে ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদটি প্রকাশকালে পত্রিকা কর্তৃপক্ষ কোন নিয়মনীতি অনুসরণ করেনি। আমাকে এবং যাদের বা যেসকল প্রতিষ্ঠানকে জড়িয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে, সত্যতা যাচাইয়ে জন্য আমার সহ সেসব ব‍্যক্তি বা প্রতিষ্ঠানের কোন বক্তব্য নেওয়া হয়নি। সংবাদে অভিযোগকারী হিসেবে মরহুম তালেব মাস্টারের মেয়ে শিউলি বেগমের নাম উল্লেখ করা হয়েছে, অথচ শিউলি বেগম অভিযোগ বা এই নিউজের বিষয়ে কিছুই জানে না। বিরামপুরে বিএনপি’র নেতৃবৃন্দ ও দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল উক্ত পত্রিকার সম্পাদকের সাথে হাত মিলিয়ে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে, যা সংবাদে সংশ্লিষ্ট ব‍্যক্তি ও প্রতিষ্ঠানে যোগাযোগ করলেই প্রমাণ হয়ে যাবে।

এবিষয়ে আমরা স্ব-শরীরে দিনাজপুরে গিয়ে পত্রিকার সম্পাদকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আমাদের সাথে দেখা না করে আত্মগোপন করেন, এমনকি পত্রিকার সম্পাদকের মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করছেন না। এছাড়া উক্ত সংবাদটি প্রকাশের সময় সেই পত্রিকার স্থানীয় ২জন প্রতিনিধিরও কোন মতামত বা তাদের সাথে যোগাযোগ করা হয়নি, যা সংবাদ প্রকাশের নীতিমালা বহির্ভূত কর্মকান্ড। এহেন হলুদ সাংবাদিকতা পরিহার ও সঠিক তথ্য প্রমাণ ছাড়া মানহানিকর সংবাদ প্রকাশের জন্য সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোন সংবাদ প্রচার ও প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব অ‍্যাডভোকেট মিঞা শিরন আলম সহ উপজেলা ও পৌর বিএনপি’র অন‍্যান‍্য নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category