• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

বিরামপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

Lovelu / ২৬৫ Time View
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

সারা দেশে ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের দ্বিতীয় ধাপের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ১৭টি গৃহ উপকারভোগী পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ও বিরামপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।

 

বুধবার (৯ আগষ্ট) সকালে সাড়ে ৯টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা বিরামপুর উপজেলার ১৭টি গৃহহীন উপকারভোগী পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। সেই সঙ্গে বিরামপুর উপজেলাকে হালনাগাদ নিরুপিত ‘ক’ তালিকা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।

 

বিরামপুর উপজেলার ১৭টি গৃহহীন উপকারভোগী পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন ও বিরামপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রংপুরের মো. আবু জাফর, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেনে, উপজেলা প্রকল্প অফিসার কাওসার আলী,যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে হাবিবুর রহমান হাবিব,গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা শিবেশ কুন্ডু, আব্দুর রাজ্জাক মাস্টার, ৫নং বিনাইল ইউপি চেয়ারম্যান মেজবাউল কবির বাদশা, ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, বিরামপুর উপজেলা শাখা ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপজেলা প্রকল্প অফিসার কাওসার আলী জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেন না। এর ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিরামপুর উপজেলার ১৭টি গৃহহীন উপকারভোগী পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

 

তিনি আরও বলেন, বিরামপুর উপজেলার ‘ক’ শ্রেণীর মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ১২৩৪টি এর মধ্যে আশ্রয়ণ-২ প্রকল্পে মাধ্যমে এযাবৎ ‘ক’শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১ম পর্যায়ে ৪১৮টি পরিবার, ২য় পর্যায়ে ৩৫০টি পরিবার, ৩য় পর্যায়ে ২২০টি পরিবার, ৪র্থ পর্যায়ে (১ম ধাপে) ২৩০টি পরিবার সহ সর্বমোট ১২১৭টি পরিবার অবশিষ্ট ১৭ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তরের মাধ্যমে সর্বমোট ১২৩৪টি গৃহ প্রদান মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা বিরামপুর উপজেলাকে হালনাগাদ নিরুপিত ‘ক’ তালিকা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category