• রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বিরামপুর আদর্শ স্কুল এসএসসি’র ফলাফলে সেরা

Lovelu / ৪০১ Time View
Update : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিরামপুর আদর্শ হাইস্কুল হতে ১১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮১ জন জিপিএ ৫ পেয়েছে।

পাসের হার শতভাগ। ইতোপূর্বেও অত্র বিদ্যালয় ২০১১ ইং সাল হতে এসএসসি পরীক্ষায় ফলাফল এবং মেধাবৃত্তি প্রাপ্তিতে শিক্ষাবোর্ডে ও দিনাজপুর জেলায় সেরা প্রতিষ্ঠান হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
বিদ্যালয়টির ধারাবাহিকভাবে ভাল ফলাফলের মূল কারণ শিক্ষক শিক্ষিকাগণের একাগ্রতা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকগণের সহযোগিতা বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোকছেদ আলী চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বলেন, আল্লাহ তাআলার খাস রহমাত, দক্ষ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের শিক্ষার্জনে অধ্যাবসায় ও পরিচালনা কমিটির অব্যাহত এবং সার্বিক তত্ত্বাবধানে ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

বিরামপুর উপজেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যে বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় হতে ১৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। পাসের শতকরা হার ৮৬.৭১। কাটলা হাইস্কুল হতে ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। পাসের শতকরা হার ৮২। উপজেলা কলেজিয়েট উচ্চবিদ্যালয় হতে ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ১৯ জন। পাসের শতকরা হার ৮৭.৫০। শিবপুর হাইস্কুল হতে ১০২ জন অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ১৪ জন। পাসের শতকরা হার ৯১.১৮। হাবিবপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় হতে ৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাসের শতকরা হার ৯৫.৫৯।
অপরদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় মুকুন্দপুর ফাযিল মাদরাসা হতে ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাসের শতকরা হার ৯০.০১। বিজুল দারুল হুদা কামিল মাদরাসা হতে ৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাসের শতকরা হার ৮৬.৮৯।

মোবা ০১৭৩৪১৩৮২১৬
তারিখ: ২৮.০৭.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category