• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

বিরামপুরে প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল’র শুভ উদ্বোধন

Lovelu / ৪০১ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুরে বিপিএল কমিটির আয়োজনে বিরামপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল/২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ই জুলাই) সকাল ১১টায় বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমানের সভাপতিত্বে প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল ২০২৩ সিজন-৭ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মো: আক্কাস আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদ্বৈত্য কুমার কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল, পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধীজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ক্রিকেট খেলার পবন কুন্ডু স্মৃতি সংঘ ও ভিক্টর স্পোর্টিং ক্লাব ইসলামপাড়া বিরামপুর দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।এতে ভিক্টর স্পোর্টিং ক্লাব ইসলামপাড়া পবন কুন্ডু স্মৃতি সংঘকে স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন বিরামপুরের সাবেক ফুটবলার আসাদুজ্জামান আসাদ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category