• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

বিরামপুরে দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত 

Lovelu / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর(দিনাজপুর):

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ‍্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, পৌর আমীর সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব অ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাদশা মোহাম্মদ নাজ্জাসী সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি অন‍্যান‍্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবারে উপজেলার ৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

সভায় বক্তারা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে বিরামপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে সম্মিলিতভাবে সকলকে কাজ করার আহবান জানান। পাশাপাশি সকল ধর্মের মানুষজনকে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালনে ও একে অপরকে সহযোগিতা করতে অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category