• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবে  হরতাল ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি জামাত বিভিন্ন দেশকে নিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে…এম ইসফাক আহসান সিআইপি

Lovelu / ২০৮ Time View
Update : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, বিএনপি জামাত বিভিন্ন দেশকে নিয়ে আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের মা-বোনেরা প্রতি মাসে ভাতা পাচ্ছে, শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। এদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে এবং দেশকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি-জামায়াত অবৈধভাবে দেশে হরতাল-অবরোধ দিয়েছে। অবরোধের নামে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদেরকে নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে রয়েছে। রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।

সোমবার ১৩ নভেম্বর বিকালে উপজেলার মতলব বাবুরহাট পেন্নাই সড়কের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধীদের মাঠে নিয়ে আবার তারা হত্যা খেলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা শুরু করেছে। সাধারণ জনগণ তাদের এই কর্মকান্ড কখনো সমর্থন করে না। তারাই এর দাঁতভাঙ্গা জবাব দিবেন।

বিএনপি জামাতের অবৈধ হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে চাঁদপুর-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য এম ইসফাক আহসান সিআইপি নেতৃত্বে মতলব দক্ষিনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পানির ট্যাংকি এলাকা থেকে শুরু হয়ে মতলব সেতুর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ প্রান্তে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি খালেকুজ্জামান সাব্বির, মতলব পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category