• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

বিএনপির রোড মার্চ সফল করতে তানভীর হুদার বিশাল শোডাউন 

Lovelu / ১৫৭ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক  :
সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে এবার কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হয়।
 বুধবার রাত থেকেই ঝরছিল ঝিরিঝিরি বৃষ্টি, যা সকালে শুরু হয় মুষলধারে। বৃষ্টির মধ্যেই উদ্বোধনী সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা। সকাল ৯টার দিকে বৃষ্টি থেমে গেলে উদ্বোধনী সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিবের বক্তব্যের পর শুরু হয় রোড মার্চ।
কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার নেতাকর্মী রোড মার্চের বহরে যোগ দেন। রাস্তার দুই ধারে দাড়িয়ে উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীরা রোড মার্চের বহরকে স্বাগত জানান।
এছাড়া কালাকচুয়াতে জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য, সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে বিএনপি’র প্রাথমিক দলীয় মনোনয়ন প্রাপ্ত জননেতা তানভীর হুদা’র নেতৃত্বে হাজার-হাজার নেতাকর্মী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানিয়ে রোড মার্চের বহরে যোগ দেন।
প্রায় ১৫৫ কিলোমিটার পথে ফেনী, মিরসরাই ও সীতাকুণ্ডের ভাটিয়ারিতে পথসভা হবে। বিকেলে চট্টগ্রামের কাজীর দেউড়ী গিয়ে রোড মার্চ সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে রোড মার্চে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, বিএনপি নেতা আলাউদ্দিন খান, মতলব উত্তর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহ্ গিয়াস, ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইয়াছিন মোল্লা, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জনি, তাজুল ইসলাম, মোবারক হোসেন কাকন, আহমদ উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, শাহ আলম ভূঁইয়া, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, জসিম মিজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক মনির মোল্লা, আনোয়ার মুন্সী, আবুল হোসেন, মোবারক হোসেন, শহিদুল মোল্লা, আব্দুল আজিজ, হালিম সরকার রিঙ্কু, ইউপি সদস্য মোহাম্মদ সায়েম, বিল্লাল হোসেন, মোবারক হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, ইউপি সদস্য শামসুদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ কবির, আহমদ হোসেন মিন্টু, মামুন মনির, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মানিক ফরাজী, বিএনপি নেতা আনিসুল ইসলাম, আক্তার হোসেন, মোঃ সেলিম মিয়া, মোঃ হানিফ, ফারুক প্রধান, বিল্লাল হোসেন রনি, আনোয়ার, মফিজুল ইসলাম, মোঃ ফরিদ, হান্নান লস্কর, নুরে আলম, নাজমুল প্রধান, ইকবাল বাহার, মোঃ আসাদ, রোমান, হুমায়ুন কবির, মোহাম্মদ সাত্তার, বোরহান, মহসিন মন্ডল, ছাত্রদল নেতা সারোয়ার ফরাজী, মোঃ নাদিম, হাসানুজ্জামান তপনসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category