• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

বিএনপির নৈরাজ্য ও ভাংচুরের প্রতিবাদে মতলব উত্তরে এসি মিজানের সর্মথকদের শান্তি মিছিল

Lovelu / ২০১ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আন্দোলনের নামে সারা দেশে বিএনপির নৈরাজ্য ও ভাংচুরের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে শান্তি মিছিল করা হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমানের( এসি মিজান) নির্দেশে এ শান্তি মিছিল করেছে তার সর্মথকরা।

গত ৩১ জুলাই সোমবার বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার, ছেংগারচর বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠ থেকে মিছিলটি বের করে বাজারের বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়েছে।

এসময় বক্তারা বলেন, বিএনপি দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য তৈরি করছে। দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পায়তারা করছে। বর্তমান সরকা প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়।তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতারা সজাগ থাকতে হবে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূত ভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

এসময় বক্তব্য দেন , উপজেলা যুবলীগ নেতা মোঃ মুরাদ, রবিউল আলম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলীনূর বেপারি, ছেংগারচর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহব্বায়ক জুবায়ের বাবু, সাকিল আহাম্মদ, পৌর যুবলীগ নেতা ইব্রাহিম লস্কর, ওমর ফারক জর্জ, মো. কাওছার মিয়াজী, যুবলীগ নেতা কাজী তামজিদ, রাজিব প্রধান, মাহফুজ মিয়া, মনির হোশেন, খান জাহাঙ্গীর, আলম সামসুজ্জামান, কাজী ডালিম, মোঃশামীম, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, মোহন,ইয়ামিন, রাজিব হোসেন জয়সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category