• শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলবে দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ

বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল……পরিকল্পনার প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ১৭৮ Time View
Update : সোমবার, ১৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে মার্যাদার জায়গায় আসন গ্রহণ করেছে।তার কারনেই বাংলাদেশ এখন সবার কাছে উন্নয়নের রোল মডেল। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণের কথা ভাবেন। শেখ হাসিনার এই অবদানের কারণেই তাকে ‘মাদার অব হিউম্যানিটি’ বলা হয়ে থাকে।

১৫ মে সোমবার সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ মাঠে  দরিদ্রদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, বর্তমান জনবান্ধব সরকার সমাজের পিছিয়ে থাকা জনগোষ্টীকে সবধরনের সহযোগীতা দিতে খুবই আন্তরিক।পাশাপাশি সমাজের বিত্তবানরা যে যার সামর্থানুযায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে যা সত্যিই প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী বলেন, এই মতলবের যুব সমাজকে রক্ষা করার লক্ষে কোন ক্রমেই যেনো মাদকের বিস্তার লাভ না করে সে দিকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি আরো বলেন, এ কাজ শুধু আইন শৃংখলা বাহিনীরই কাজ তা নয় একাজে সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে আন্তরিকপূর্ন ভূমিকা রাখতে হবে।

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদের সভাপতিত্বে ও প্রতিমন্ত্রী আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুর আহমদ,মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার,চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব এড. আক্তারুজ্জামান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহীন চৌধুরী, সাবেক  ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন,ফতুপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলু সরকার,  ষাটনল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ভুলন চৌধুরী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাতসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category