• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

বঙ্গভবনে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Lovelu / ২৪৩ Time View
Update : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

ডেস্ক নিিউজঃ

প্রেসিডেন্ট মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিনী ডঃ রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রেসিডেন্টের প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, ‘সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।’ বৈঠকে প্রধানমন্ত্রী তাঁর সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ৯-১০ সেপ্টেম্বর, ২০২৩ ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের বিষয়েও রাষ্ট্রপ্রধানকে জানান।

প্রেসিডেন্ট সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category