• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ফেনী ও ফটিকছড়ির বিভিন্ন এলাকায় বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ

Lovelu / ১৮৯ Time View
Update : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সুপ্রিম পার্টির (পিএসপি) উদ্যোগে ফেনী ফটিকছড়িসহ বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিএসপির ২০ স্বেচ্ছাসেবক টিম বানভাসীদের উদ্ধার এবং শুকনো খাবার চিড়া, মুড়ি, বিস্কুট বিশুদ্ধ পানি খাবার স্যালাইনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণে অংশ নিয়েছে।

বিএসপি চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির জাতীয় স্থায়ী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বন্যা কবলিত এলাকায় স্বেচ্ছাসেবকবৃন্দ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালনাধীন মাদ্রাসা সমূহে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিল, মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী কামিল মাদ্রাসা, পাইনদং আমতল সিদ্দিকিয়া মইনীয়া দাখিল মাদ্রাসা, কাঞ্চনপুর মইনীয়া সাইফিয়া মাদ্রাসায় বিএসপির উদ্যোগে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

এছাড়া তিনি পার্টির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লার সকল ইউনিটকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।পাশাপাশি তিনি সবাইকে সকল বেদাভেদ ভুলে একে অপরকে এই মুহূর্তে দোষারোপ না করে বিপদগ্রস্থ বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category