• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ফিনল্যান্ডে বাঙ্গালী কমিউনিটি তাম্পেরে ( BCT) আয়োজিত নবাগত ছাত্রদের জন্য সপ্তাহব্যাপী কর্মশালা

Lovelu / ৪৯৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বহিঃবিশ্বে ফিনল্যান্ডের পরিচিতি ছিল একসময় নোকিয়া ফোনের মাধ্যমে। তবে সাম্প্রতিক দশকগুলোতে ফিনল্যান্ডের উচ্চ শিক্ষার আন্তর্জাতিক মান, শিক্ষার্থীদের কম টিউশনফিতে কিংবা কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে অধ্যায়নের সুযোগ, পর পর কয়েকবার বিশ্বে সুখী দেশের তালিকায় প্রথম স্থান অধিকার ইত্যাদির কারণে দেশটিতে বিদেশি ছাত্র, গবেষক ও ইমমিনগ্রান্ট প্রত্যাশীদের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে । এক্ষত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। ফিনল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর তাম্পেরের তিনটি বিশ্বাবিদ্যালয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে এসেছে প্রায় ৩০০ ছাত্র ছাত্রী। এদের মধ্যে কেউ কেউ নিয়ে এসেছেন সাথে পরিবারও।

গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়া ও যৌথ সংস্কৃতির বিপরীতে ফিনল্যান্ডের শীতমন্ডলীয় আবহাওয়ায় ও ব্যক্তিবাদী সংস্কৃতিতে এসে প্রায় সকলেরই প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। মনের কোণে প্রতিনিয়ত উঁকি দেয় হাজারো প্রশ্ন! এর মধ্যে অন্যতম চ্যালেঞ্জসমূহ হলো: পার্ট-টাইম জব সার্চ, স্পাউসের ফিনিশ সমাজে ইন্টিগ্রেশন, সুলভ মূল্যে খাবার ও অন্যান্য জিনিসপত্র ক্রয় ও তার পরিবহণ, ছাত্র হিসাবে কি কি সুবিধা আপনার প্রাপ্য, অসুস্থ হলে কোথায় ফোন করবেন, বাচ্চাদের ডে-কেয়ার ও স্কুলিংয়ের প্রক্রিয়া কী, জরুরী স্বাস্থ্য ও সোশ্যাল কেয়ার কোন কোন প্রেক্ষাপটে ও কোথা থেকে পাওয়া যেতে পারে , ফিনল্যান্ডে ব্যবসা করার কিংবা সফল উদ্যোক্তা হবার প্রক্রিয়া কী, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার বিজনেস এন্ড কর্পোরেট সেক্টরে কিভাবে ক্যারিয়ার গঠন করা যায়, কোথা থেকেই বা ম্যানেজ করবো ইন্টার্নশিপ প্লেস, কিভাবে লিখবো ফিনিশ আদলে বায়ো-ডাটা, অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত ক্ষেত্রে ফিনিশ পুলিশ ও আইনের সাহায্য কিভাবে পেতে পারি ইত্যাদি।

বেঙ্গলি কমিউনিটি তাম্পেরে (বিসিটি)-এর অগ্রজ সদস্যরা, যাঁরা দীর্ঘদিন ফিনল্যান্ডে বসবাস করছেন ও স্ব স্ব কর্মক্ষেত্রে নিয়োজিত, তাঁরা উপরোক্ত চ্যালেঞ্জসমূহকে ব্যক্তিগত অভিজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে উপলব্ধি করে নবাগতদের জন্য আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপী উদ্দীপনাময় কর্মশালার। এই কর্মশালাটি মূলত হবে অনলাইন প্লাটফর্মে। কর্মশালাটি সমন্বয় করছেন বেঙ্গলি কমুনিটির অগ্রজ সদস্য জনাব রাগীব আহসান এবং এটি আয়োজিত হচ্ছে বেঙ্গলি কমিউনিটি তাম্পেরে (বিসিটি)-র ব্যানারে।

১:৩০ – ২ ঘন্টার কর্মশালার প্রতি সেশনে থাকছে মোটিভেশনাল স্পিকার ও প্রাত্যহিক জীবনে বহুল ব্যবহৃত ফিনিশ ভাষা শিক্ষার এক অনন্য সমন্বয়। উপরন্তু, বেঙ্গলি কমিউনিটি তাম্পেরে (বিসিটি) দৃঢ়ভাবে প্রত্যাশা করে যে, এই কর্মশালার মাধ্যমে তাম্পেরেতে বসবাসরত অগ্রজ ও অনুজ বাঙালি সদস্যদের মধ্যে গড়ে উঠবে এক অনিন্দ্য মেলবন্ধন।

প্রাত্যহিক জীবনের ভাষা শিক্ষার পাশাপাশি ওয়ার্কসপে উদ্দীপনা- ও তথ্যমূলক বক্তব্য রাখবেন:

১. ডঃ ছাইদুল কাজী ( সিনিয়র লেকচারার, তাম্পেরে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সাইন্সেস, মাল্টিকালচারাল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ): আলোকপাত করবেন ফিনিশ কালচার ও ইন্টেগ্রেশন প্রসেস সম্পর্কে।

২. গবেষণা ও উন্নয়ন বিশেষজ্ঞ অধ্যাপক ড. এস এম শফিকুল আলম, ফিনল্যান্ডে গবেষণা ও উন্নয়ন কাজে বাস্তব অভিজ্ঞতা এবং নতুনদের জন্য কাজের সুযোগ বিষয়ে আলোকপাত করবেন।

৩. ফিনল্যান্ডের প্রিজমা-এস গ্রুপের সেলস অ্যান্ড কেশ সার্ভিস বিশেষজ্ঞ শামীম জুবায়ের গ্রাহক সেবা, সেলস এবং কেশ সম্পর্কে নিজের অভিজ্ঞতাসহ উক্ত ক্যারিয়ার গঠনের সুজুগ বিষয়ে আলোকপাত করবেন।

৪. মাহাবুবুর রহমান (চাইল্ড প্রটেকশন সোশ্যাল ওয়ার্কার, ওয়েলবিইং কাউন্টি অফ পিরকানমা): আলোকপাত করবেন ফিনিশ চাইল্ড প্রটেকশন, ফ্যামিলি এন্ড চাইল্ড ওয়েলফেয়ার, ইমিগ্রেশন, পারিবারিক সহিংসতা, পুলিশ ও সেফহোম সম্পর্কে।

৫. আইটি ও সফটওয়্যার বিশেষজ্ঞ এবং প্রকৌশলী আসিফ খন্দকার ফিনল্যান্ডে আইটি সেক্টরে চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ বিষয় আলোকপাত করবেন।

৬. জারা, তাম্পেরের মার্চ্যান্ডাইজার, আফ্রিদা বিনতে আতাউর ফিনল্যান্ডে তার ব্যক্তিগত ইন্টিগ্রেশনের অভিজ্ঞতা এবং কর্পোরেট সেক্টরের ক্যারিয়ার গঠনের সুযোগগুলি তুলে ধরবেন।

৭. ফিনল্যান্ডের তাম্পেরেতে বাংলাদেশী সফল উদ্যোক্তা সোহেল মুন্সি, এমবিএ ফিনল্যান্ডে ব্যবসায এবং উদ্যোক্তা বিষয়ক সমস্ত প্রক্রিয়া এবং কৌশল আলোচনা করবেন।

৮. পিএইচডি গবেষক এবং মেডিকেল ডাক্তার, ডাঃ শাকিলা সুলতানা শিলা, ফিনিশ চিকিৎসা ব্যবস্থা নিয়ে সাধারণ ধারণা এবং ফিনল্যান্ডে চিকিৎসা পেশায় আগ্রহীদের নির্দেশনা প্রদান করবেন।

কর্মশালাটি শেষ হবে মনোরম সংগীত সন্ধ্যা ও কফি গ্যাদারিং এর মাধ্যমে । সংগীত অনুষ্ঠান পরিচালনায় আছেন রঞ্জণ কুমার দাস , অনন্তিকা চক্রবর্তী, ফারহানা আঁখি , রাগীব আহসান , শফিকুল আলম, পার্থ সারথী মজুমদার, শাকিলা সুলতানা শিলা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category