• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতে নিয়মবহির্ভূত পরীক্ষা নিচ্ছে

Lovelu / ২৫৫ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

আবদুস সালাম :

চাঁদপুরের ফরিদগঞ্জেরআদর্শ একাডেমি নিয়ম বহির্ভূতভাবে মিডটার্ম পরীক্ষার নামে শিক্ষার্থাদের কাছথেকে প্রায় দেড় লক্ষ টাকা আদায়ের প্রমান রয়েছে।৩ এপ্রিল সোমবার উক্ত বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ফরিদগঞ্জ পৌর এলাকায় আদর্শ একাডেমি নামক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নাকের ডগায় বসে শিক্ষা নীতিমালাকে তোয়াক্কা না করেই ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের জিম্মি করে অর্থের বিনিময়ে শ্রেনী পরীক্ষা পরিচালনা করে আসছে।

পরীক্ষা চলাকালে ৮ম, ৯ম, ১০ম ও এসএসসি পরীক্ষার্থীরা বলেন, শিক্ষা নীতিমালায় পরীক্ষার বিধান না থাকলেও শিক্ষকরা আমাদের অভিভাবকদের চাপসৃষ্টি করে অবৈধ অর্থ আদায়ের লক্ষে অনিয়মতান্ত্রিক ভাবে পরীক্ষা আদায় করছেন। মাহে রহজান উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আদর্শ একাডেমি প্রধান শিক্ষক হারুন অর- রশিদ একক স্বেচ্ছাচারিতা দেখিয়ে বিদ্যালয় খোলা রেখে পরীক্ষা আদায় করছেন।

এ দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন মাধ্যমিক পর্যায়ের নিয়মনীতি অনুসরণ করা থাকলেও তা মানছে না ফরিদগঞ্জ আদর্শ একাডেমিতা। ৬ষ্ঠ ও ১০ম এবং এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ২০০-৪০০ টাকা পর্যন্ত পরীক্ষার ফি আদায় করছে। এতে ক্ষুব্ধ অভিভাবক ও সচেতন মহল।
নাম প্রকাশে অনইচ্ছুক এক শিক্ষক বলেন, ‘সরকারি নির্দেশনাকে অমান্য করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরীক্ষা নেওয়াটা অনউচিত।’

সরকারের নির্দেশ অমান্য করে কি কারনে মিডটার্ম পরীক্ষা নিচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, রমজান মাস উপলক্ষে শিক্ষকদের স্বার্থে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, চাঁদপুরের আল-আমিন একাডেমিতে ও পরীক্ষা নিচ্ছে এ বিষয়ে কেন কথা বলেন না আপনারা? তিনি আরো বলেন, শিক্ষকদের ঠিক মত বেতন ভাতা দিতেই এ মিডটার্ম পরীক্ষা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সরকারের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করে পরীক্ষা নেওয়ার বিষয়টি আমি অবগত নই। পরিক্ষা নেওয়া কোন নিয়ম নিতি রয়েছে কি জানতে চাইলে তিনি বলেন, কোন ভাবেই সরকারের সিদ্ধান্তকে অমান্য করার সুযোগ নেই। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকে নোটিশ পাঠাবো।

উল্লেখ্য- ফরিদগঞ্জ আদর্শ একাডেমি রয়েছে নিজস্ব প্রন্থা। মানছেননা সরকারের নিয়মনিতি। নিজেরদের মনমতোই চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান। কেউ কেউ বলছেন, জামায়াত ইসরামের নীতি আদর্শমতেই চলছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের রয়েছে জামায়াত ইসলামের পোষ্ট পদবী। তিনি জামায়াত ইসলামের চাঁদপুর জেলা কমিটির মানব বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার নায়েবে আমির এবং জামায়াত ইসলামের নিজস্ব সংগঠন আদর্শ শিক্ষক পেডারেশনে চাদপুর জেলার সাধারন সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category