• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালী

Lovelu / ২৬৪ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মতলব উত্তর উপজেলা ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে শনিবার ১২ই রবিউল আউয়াল বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ফরাজীকান্দি ওয়েসিয়া কমপ্লেক্সে মাঠ থেকে জশনে জুলুস বের হয়ে আমিরাবাদ বাজার, জনতার বাজার, মতলব টোল প্লাজা, শম্ভুখার মোড়, লুধুয়া বাজার, গজরা বাজার, ছেংগারচর বাজার, বউবাজার, পাঁচআনী চৌরাস্তা বাজার, নতুন বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই মাঠে এসে শেষ হয়। জশনে জুলুসে বিভিন্ন মাদরাসা ও গ্রাম থেকে হাজার হাজার নবী (সা.) প্রেমি মুসলমানগণ দলে দলে বর্ণাঢ্য র‌্যালিসহ হাাজির হয়।

জশনে জুলুস থেকে দেশ ও পৃথিবীর সকল মুসলমানের শান্তি ও সমৃদ্ধি কামনায় মুনাজাত ও প্রধান অতিথির বয়ান ও মুনাজাত পেশ করেন হাশিমপুর দরবার শরিফের পীর আল্লামা শায়খ আশফাক আহমদ।

তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব। তাই নবী করিম (সা.)-এর সুমহান জীবনাদর্শ থেকে মানুষের প্রতি সর্বোত্তম ব্যবহার ও পারস্পরিক সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে জনসেবা এবং মানবকল্যাণ সু-নিশ্চিত করা বাঞ্ছনীয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরাজীকান্দি নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার প্রফেসর মাওলানা আহামদ উল্ল্যা প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হাফেজ মাওলানা মো ছালাম, হাফেজ মাওলানা মো. হানিফ, হাফেজ মাওলানা মো. মাইন উদ্দিন শাহ, হাফেজ মাওলানা মো. শরিফ, রিয়াদ, শাকিল শিকদার, জিসান শিকদার, কবির মাস্টার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category