• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগে সম্পদ নষ্ট ও জীবনহানির ঘটনা ঘটে…ইউএনও একি মিত্র চাকমা

Lovelu / ১২২ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে র‌্যালী বের হয়ে বিভিন্নগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অগ্নিনির্বাপক বিষয়ক মহড়া প্রর্দশনী করা হয়।

এরপর উপজেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নুরুল করিম, গজরা ইউপি চেয়ারম্যান শহিদউল্ল্যা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন আহম্মেদ, সাংবাদিক সফিকুল ইসলাম, আমিনুল ইসলাম আল আমিন, গজরা ইউপি সদস্য শহিদউল্ল্যা প্রধান, মো. সুরুজ মুন্সি, মো. সফিকুর রহমান, আব্দুল মান্নান, সারফুল আমিন, ইউপি সচিব মহিউদ্দিন সোহেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা বলেন, বাংলাদেশ হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগপূর্ণ দেশ। সব-সময় আমরা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে বসবাস করে থাকি। প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগে আমাদের অনেক সম্পদ নষ্ট ও জীবনহানির ঘটনা ঘটে থাকে। কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেশ অনেক সক্ষমতা অর্জন করায় যে কোন দুর্যোগের সময় আগ থেকে মানুষকে সচেতন করার কারনে সম্পদহানি ও ক্ষয়ক্ষতি কম হচ্ছে।

তিনি বলেন, আমরা সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারলে প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে দেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নিতে সক্ষম হব।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্‌যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকিহ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category