• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার কারণে পরিক্ষা দিতে পারলেননা পরিক্ষার্থীরা

Lovelu / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি, অনিয়ম ও দ্বায়িত্ব অবহেলার কারণে পরিক্ষা দিতে পারলেননা পরিক্ষার্থীরা এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও অভিভাবকেরা।

বৃহস্পতিবার (২২শে জুন) সকাল ৯টায় পরিক্ষা নেওয়ার কথা থাকলেও সকাল ১১টার সময়ও স্কুলের তালা খোলা এবং পতাকা উত্তোলন করা হয়নি।যথা সময়ে স্কুলে আসেন পরিক্ষার্থী ও সহকারী শিক্ষকেরা। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়বুল ইসলাম বিদ্যালয়ের চাবি নিজের কাছে রেখে তার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় স্কুলের তালা খুলতে ব্যার্থ হয় সহকারী শিক্ষকেরা।

স্থানীয় সুত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়বুল ইসলাম অনেক দুর্নীতি ও অনিয়মের সাথে জরিত আছেন।তিনি বিদ্যালয়ের ফ্যান ও টিউবওয়েল চুরির সাথে জরিত এবং বিদ্যালয়ে ভুয়া নিয়োগ বানিজ্য করার অভিযোগও আছে তাহার নামে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার’র বরাবর লিখিত অভিযোগ করা আছে।
অফিস সহকারী সাইদার রহমান বলেন,আমার কাছে চাবি থাকেনা। বিদ্যালয় ছুটি হলে আমি প্রতিদিন প্রধান শিক্ষকের বাড়িতে দিয়ে আসি।

প্রধান শিক্ষক ময়বুল ইসলাম’র সাথে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিউল ইসলাম জানান,একজন প্রতিষ্ঠান প্রধানের জন্য স্কুল বন্ধ রাখা ঠিক হয়নি। আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহাদয়কে বিষয়টি জানাবো। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category